সামাজিক সুরক্ষা

কর্মক্ষত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ ব্যবস্থা

Content also available in: English
কর্মক্ষত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ স্কীম (ই.আই.আই) একটি সামাজিক সুরক্ষা পদ্ধতি যার আওতায় পেশাগত দুর্ঘটনা ও অসুস্থতায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা দেয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ দেয়া হয়| কর্মক্ষত্রে বিশেষত কলকারখানায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে| এসব দুর্ঘটনার জন্য যেই দায়ী হোক না কেন হতাহত শ্রমিকের ক্ষতিপূরণ পাওয়া তার অধিকার| তাই কলকারখানায় যেসব দুর্ঘটনা ঘটে তা উৎপাদন ব্যয়ের অংশ হিসেবে ধরা উচিত|

আইএলও বাংলাদেশ সরকারকে একটি জাতীয় ই.আই.আই স্কীম এর খসড়া তৈরিতে কারিগরি সহায়তা দিচ্ছে| কলকারখানায় বড় ধরণের দুর্ঘটনা ঘটলে এই স্কীম হতাহত শ্রমিক ও তাদের উপর নির্ভরশীলদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে, মালিককে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করবে এবং মালিকের সুনাম নষ্ট হবার ঝুঁকি কমাবে|

এই প্রকাশনাটিতে ই.আই.আই স্কীম এর বৈশিষ্ট্য এবং সুবিধা সম্পর্কে তথ্য রয়েছে|